hadith book logo

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

ভাবুন ও চিন্তা করুন!!

আপনি একজন আলিমের ব্যাপারে কি বলবেন যিনি তার সব প্রচেষ্টা ও জ্ঞান তার সেসব ছাত্রদের শিক্ষা দেয়ার কাজে ব্যয় করেছেন যারা শয়নে স্বপনে, প্রকাশ্য গোপন সর্বাবস্থায় তার সাথে ছিল। তারা নিজেদের পরিবার, দেশ ধনসম্পদ ইত্যাদি শুধু তাদের উস্তাদের সাহচর্য, তার থেকে শিক্ষা গ্রহণ ও তার যথাযথ অনুসরণের জন্য কুরবানী করেছেন। অতঃপর তাদের পরের প্রজন্ম এসব ছাত্রদেরকে অপবাদ ও দোষারোপ করল এবং তাদেরকে অজ্ঞ ও ইলম গোপনকারী হিসেবে আখ্যায়িত করল??

আপনি সে আলেমের ব্যাপারে কি বলবেন যার থেকে তারা ইলম গ্রহণ করেছে?

হ্যাঁ, আপনি এ মহান শিক্ষকের ব্যাপারে কি বলবেন, তার ছাত্রদেরকে কি গুণে গুনান্বিত করবেন যারা তার সাথে সব ধরনের কষ্ট ক্লেশ ও প্রচেষ্টা করেছেন? তার মধ্যে কি কোন দোষ ত্রুটি ছিল?

বা তার সেসব ছাত্রদের মাঝে কি দোষ ত্রুটি ছিল যারা ছেলে সন্তান, ধন সম্পদ, পরিবার পরিজন ও দেশ ত্যাগ করেছেন শুধু মাত্র তাদের এ মহান শিক্ষকের সাহচর্য, তার থেকে শিক্ষা গ্রহণ ও তার অনুসরণের জন্য। তার ভালবাসা তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, ধন সম্পদ ও দেশ সব কিছুর উর্ধে ছিল। এ সবের দলিল হলো তার ভালবাসায় তাদের দেশ ছেড়ে হিজরত।

নাকি এটা সমালোচনাকারীদের অপরাধ যারা ঐ সব মহান ছাত্রদের সম্পর্কে সমালোচনা করে অথচ এটা অনুধাবন করতে পারে না যে, তাদের এ সমালোচনা তাদের মহান শিক্ষককেই শামিল করে অথবা সমালোচনা ও দোষারোপকারীর দিকেই ফিরে যায়।

মহান শিক্ষক, তাঁর শিষ্য ও সমালোচনাকারীর দিকে একটু নজর দিন, চিন্তা ভাবনা ও গবেষণা করুন।