hadith book logo

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য

লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

চিন্তা ভাবনা

সম্মানিত পাঠক ব্যস্ত হবেন না, আমার সাথে ভাবুন:

আপনি যখন একাকী হবেন বা বুদ্ধিমত্তার উপর নির্ভর করা যায় এমন কোনো জ্ঞানীর সাথে থাকবেন তখন একটু চিন্তা ভাবনা করুন। এটা দ্বীনের অংশ।

আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿ ۞قُلۡ إِنَّمَآ أَعِظُكُم بِوَٰحِدَةٍۖ أَن تَقُومُواْ لِلَّهِ مَثۡنَىٰ وَفُرَٰدَىٰ ثُمَّ تَتَفَكَّرُواْۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍۚ ٖ ٤٦ ﴾ [ سبا : ٤٦ ]

“বল, ‘আমি তো তোমাদেরকে একটি বিষয়ে উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু’জন অথবা এক একজন করে দাঁড়িয়ে যাও, অতঃপর চিন্তা করে দেখ, তোমাদের সাথীর মধ্যে কোন পাগলামী নেই।” [সূরা : সাবা' : ৪৬]

আপনি কি চিন্তা করেছেন যে, কোন দেশ বা জাতির প্রধান বা উচ্চ পদস্থ ব্যক্তি যদি এমন কিছু অনুসারীদের দ্বারা বেষ্টিত যারা শুধু সুবিধাবাদীই নন বরং বিশ্বাসঘাতক ও খিয়ানতকারী। তারা তাদের শিক্ষক বা নেতার চিন্তা ধারার বিরুদ্ধে কথা বলে। এসব খিয়ানতকারীরা তার প্রিয়ভাজন, বিশেষ লোক, পরামর্শদাতা, বংশীয় ও বৈবাহিক আত্মীয় এবং তারাই তার চিন্তাধারাকে লালন পালন করে প্রচার প্রসার করছেন।