১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য
লেখকঃ শাইখ সালেহ ইবন আবদিল্লাহ আদ-দারওয়ীশ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮
আমার সাথে চিন্তা ও গবেষণা করুন:
আমার বিশ্বাস আপনি আমার সাথে পূর্বের আলোচনার সাথে একমত হবেন যে, ইমাম আলী রাদিয়াল্লাহু ‘আনহু, তার কাছে বাই‘য়াত গ্রহণকারী ও তাকে সাহায্যকারী কারো বিরুদ্ধেই সমালোচনা করা সম্ভব নয়, বরং সমালোচনাকারী বা সমালোচনা বর্ণনাকারীর দিকেই সে অপবাদ প্রত্যাবর্তন করে।
এ ব্যাপারে কি আপনার দ্বিমত আছে? দ্বিমত থাকলে সেটা কি?
হ্যাঁ, অবশ্যই আপনি আমার সাথে এ সঠিক ফলাফলে উপনীত হবেন। তাইনা?
এ কথা সর্বজন স্বীকৃত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী রাদিয়াল্লাহু ‘আনহুর চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হলেন উত্তম সহচর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন ছিলেন সর্বোত্তম পরিবার। এর বাহিরে যে বা যারাই যা কিছু উত্তম বলবে তা গ্রহণ করা হবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শিক্ষক, সাহাবীরা হলেন তাঁর ছাত্র, যারা তাঁর হাতে শিক্ষা গ্রহণ করেছেন। তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন ছিলেন সর্বাগ্রে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেনাপতি। তাঁর সম্মানীত সাহাবীগণ ছিলেন তাঁর সৈন্যবাহিনী, যারা নিজেদের জীবন তাঁর সামনে কুরবানী করেছেন। এদের সর্বাগ্রে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুরব্বী বা অভিভাবক ছিলেন। তাঁর সম্মানীত সাহাবীগণ ছিলেন সে প্রজন্মের লোক, যাদের শিক্ষা দেয়ার কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই গ্রহণ করেছেন। এদের সর্বাগ্রে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের লোকজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিচারক ও রাষ্ট্রনায়ক। তাঁর বিশেষ সহযোগী সাহাবীগণ ছিলেন উপদেষ্টা ও মন্ত্রীবর্গ। বিশেষ করে তাঁর শশুরকুল ও পিতৃকুলের লোকজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পক্ষ থেকে তাঁর রিসালাহ তথা বাণী পৌঁছিয়েছেন। তাঁর সম্মানীত সাহাবীগণ সেসব বাণী গ্রহণ করেছেন এবং প্রচার করেছেন। তাদের সর্বাগ্রে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকজন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সম্মানীত সাহাবীগণের মাঝে এটা ছিল এক গভীর ও সুদৃঢ় সম্পর্ক যা একে অন্যের থেকে আলাদা হওয়ার নয়। এদের সর্বাগ্রে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের সম্পর্ক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করা এবং তাকে খাটো করা ও অপবাদ দেয়া উম্মতের ঐক্যমতে কুফুরী।