hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

মায়ের মৃত্যু ও ক্ষমতার মসনদে নতুন রাণী শাহজাহান বেগম

এখানে সার্বিক অবস্থা ভালো হলে তিনি তার মা ও বোনদেরকে কান্নুজ থেকে ভুপাল নিয়ে আসেন। ১৮৮৫ খৃষ্টাব্দে তার মা-জননী দুনিয়া থেকে চির বিদায় গ্রহণ করেন। এর ছয় মাস পরে তার বড় ও মেজো দু বোনও মৃত্যু বরণ করেন।

একই বছর রাণী সিকান্দার বেগমও ইহধাম ত্যাগ করেন। রাণীর মৃত্যুর পর ক্ষমতার মসনদে আরোহন করেন তার মেয়ে শাহজাহান বেগম। [উল্লেখ্য যে, তিনি ভুপালে থাকা কালীন সময়ই তৎকালীন সময়ের একজন স্বনামধন্য মুহাদ্দিস কাজী হুসাইন বিন মুহসিন আস সুবাইয়ী আল আনসারী আল ইয়ামানীর নিকট হাদীস পাঠ করেন। কাজী হুসাইন ছিলেন শরীফ মুহাম্মদ বিন নাসের আল হাযেমীর ছাত্র। শরীফ মুহাম্মদ ছিলেন ইমাম শাওকানী রহ. এর ছাত্র।অনুরূপভাবে তিনি কাজী হুসাইন আনসারীর ভাই কাজী জয়নুল আবেদনী আনসারীর নিকটও হাদীস পাঠ করেন।]