hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৬

দৈহিক গঠন ও চারিত্রিক গুণাবলী

তিনি ছিলেন ফর্সা এবং মধ্যম গঠনধারী ব্যক্তিত্ব। শরীরে তেমন বার্ধক্য প্রকাশিত হয় নি। চুল ছিল কানের লতি পর্যন্ত। দানশীল ছিলেন। ভুপালে তার মহামতি স্ত্রী শাহজাহান বেগমের পক্ষ থেকে শাসন কার্য পরিচালনা করার সময় তিনি অনেক ধন-সম্পদ আলেম-ওলামা এবং তালিবুল ইলদের এর জন্য ব্যয় করেছেন। তাদের জন্য ভালো মানের বেতন-ভাতা নির্ধারণ করে তাদেরকে 'সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ' করার কাজে উৎসাহিত করেছেন।

ইলম, আমল, সচ্চরিত্র এবং কুরআন-সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে তিনি ছিলেন এক অনুকরণীয় ব্যক্তিত্ব। সেই সাথে তার মাঝে ছিল দয়া, অনুকম্পা, অনুদান, সাহসিকতা, স্থির চিত্ত, কর্ম দক্ষতার বিশেষ গুণ। তিনি বিলাসিতা মুক্ত জীবন যাপনে অভ্যস্ত ছিলেন।