১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪
ঐতিহাসিক হজ্জ সফর
১২৮৫ হিজরী মোতাবেক ১৮৬৮ খৃষ্টাব্দে তিনি মুম্বাই বন্দর থেকে হজ্জের উদ্দেশে বায়তুল্লাহর দিকে যাত্রা শুরু করেন। সফর ছিল পানি জাহাজের মাধ্যমে। যার কারণে তাকে এই সফরে অনেক কষ্ট ও ক্লেশের শিকার হতে হয়। কষ্টের আরেকটি কারণ হল, তার সফর সঙ্গীদের কিছু লোক ছিল যারা সাগরে ঝড় উঠলে গায়রুল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করত। তিনি এ সব ঘটনার বিস্তারিত বিবরণ তার ঐতিহাসিক সফর কাহিনী ' رحلة الصديق إلى البيت العتيق ' কিতাবে উল্লেখ করেছেন।
কিন্তু আল্লাহ তায়ালা তার এ কষ্ট-ক্লেশকে মূল্যবান রত্ম ভাণ্ডারে পরিবর্তন করে দেন। তিনি সফরের পুরো সময়টাকে ইলম চর্চার কাজে লাগান। তিনি এই সফরে মক্কা যাওয়ার পথে জাহাজে বসেই ইমাম ইবনে আব্দুল হাদী রচিত الصارم المنكي কিতাবটির অনুলিপি তৈরী করেন। তিনি বলেন, “সাগর পথে ভ্রমনের সময়গুলোকে আমি অনর্থক নষ্ট হতে দেই নি।”