hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শিক্ষা ক্ষেত্রে তার বিশাল অবদান:

সিদ্দীক হাসান খান বহু মূল্যবান ও দুর্লভ কিতাবাদী এবং জ্ঞানের এক বিশাল ভাণ্ডার নিয়ে হজ্জ থেকে ফিরে এসে ইলমের খেদমতের অবদান রাখার পাশাপাশি সরকারী দায়িত্ব পালন করতে লাগলেন।

এরপর শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্রে তার ব্যাপক অবদানের কারণে ভুপালের মহীয়সী রাণী শাহজাহান বেগম তার হাতে ভুপালের শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব অর্পণ করেন।

তিনি দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করেন এবং দেশে প্রচুর স্কুল, মাদরাসা, ইন্সটিটিউট, লাইব্রেরী প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

জ্ঞান চর্চার ভুবনে তার একটি গুরুত্বপূর্ণ অবদান হল, বহু দুর্লভ পাণ্ডুলিপি ও মূল্যবান গ্রন্থ সংগ্রহ করা। এ কাজের উদ্দেশ্যে তিনি মক্কা, মদীনা, মিসর, আস্তানা (কাজাখিস্তানের রাজধানী ও প্রধান শহর) ইত্যাদি অঞ্চলে একদল আলেম, গবেষক ও লেখক নিয়োগ দিয়েছিলেন। তাদের জন্য তিনি ভাতারও ব্যবস্থা করেছিলেন।