১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৫
শাইখের মাযহাব
ভারত উপমহাদেশের অধিকাংশ আলেমদের মত তিনিও বাল্যকাল থেকেই হানাফী মাযহাবের উপর বেড়ে উঠেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরে কুরআন-সুন্নাহর দলীল অনুসরণের প্রেরণা জাগ্রত করেন। বিশেষ করে তিনি তার বরকতময় হজ্জ সফর থেকে ফিরে আসার পর এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়েম, আল্লামা শাওকানী ও আল্লামা সানআনী এর গ্রন্থাবলী অধ্যয়ন করার পরে তার মধ্যে এ চেতনা আরও দৃঢ়তর হয়।
তিনি ইমাম শাওকানী রা. লিখিত কিতাবাদীর প্রতি অনেক গুরুত্ব দিতেন। তার কিতাব থেকে প্রচুর পরিমাণে উদ্ধৃতি দিতেন। কখনো কয়েক পৃষ্ঠা ব্যাপী কোন পরিবর্তন ছাড়া উদ্ধৃতি পেশ করতেন। তাই তিনি দলীল অনুসরণ করতেন এবং দলীল বহির্ভূত বিষয়কে বর্জন করতেন। যার কারণে, গোঁড়া মাযহাব পন্থীদের সাথে তার অনেক তর্ক-বিতর্ক সংঘটিত হয়েছে। তিনি তাকলীদ বিষয়ে কিতাব রচনা করেছেন। এই কিতাবে তিনি হককে দৃঢ়ভাবে ধারণ করার আহবান জানিয়েছেন যদিও তা প্রচলিত মাযহাবের বাইরে যায়।