১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
মক্কার পথে:
যাহোক ইয়েমেনের হুদায়দা থেকে সাগর পথে জেদ্দা বন্দরে পৌঁছেন যিলকদ মাসের শেষ দিকে। তারপর মক্কায় পৌঁছে উমরা আদায় করেন। অত:পর হজ্জের সময় হজ্জ সম্পন্ন করেন।
তিনি মক্কা থেকে বেশ কিছু মূল্যবান গ্রন্থ ক্রয় করেন, কতিপয় ছোট-বড় কিতাব স্বহস্তে কপি করেন। যেমন ইবনে তাইমিয়া রচিত আস সিয়াসাতুশ শারঈয়্যাহ। আর কিছু কিতাব অন্যের মাধ্যমে কপি করিয়ে নেন। তম্মধ্যে একটি কিতাব হল, ইবনে নাসিরুদ্দীন রচিত আর রাদ্দুল ওয়াফী।