১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৪
শায়খের আকীদা
শায়খ প্রথম পর্যায়ে আশআরী আকীদার উপর ছিলেন এবং তার মধ্যে ইলমে কালামের প্রভাব বিদ্যমান ছিল। তার লেখা ‘ফাতহুল বায়ান মিন মাকাসিদিল বায়ান’ কিতাব থেকে সেটাই প্রতিভাত হয়। কিন্তু পরবর্তীতে মক্কা-মদীনার আলেমদের সংস্পর্শে আসার ফলে এবং আকীদাহ বিষয়ে প্রখ্যাত আলেম শাইখ হামাদ বিন আতীকের সাথে পত্র মারফতে আলোচনা-পর্যালোচনার ফলে আকীদার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়। বিশেষ করে শাইখ হামাদের সাথে পত্রালাপ তাকে দারুণভাবে প্রভাবিত করে। ফলে পরবর্তীতে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ আকীদার একজন একনিষ্ঠ খাদেমে পরিণত হন।
আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিষয়ে তিনি দুটি কিতাব রচনা করেন। একটি হল قطف الثمر في بيان عقيدة أهل الأثر এবং অপরটি হল الدين الخالص ।
শুধু তাই নয়। বরং তিনি ইলমে কালামের সমালোচনায় গ্রন্থ রচনা করে। গ্রন্থটির নাম قصد السبيل إلى ذم الكلام والتأويل তিনি ইলমে কালামের ঘোরতর বিরোধী ছিলেন যেমনটি তার আকীদা বিষয়ক লিখিত কিতাবাদী থেকে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
শাইখ নির্ভেজাল তাওহীদের প্রতি মানুষকে দাওয়াত প্রদানে খ্যতি অর্জন করেন। এ ক্ষেত্রে তিনি কারো তোষামোদ করতেন না। এ কারণে তাঁকে গোঁড়া আলেমদের পক্ষ থেকে প্রচণ্ড শত্রুতার মোকাবেলা করতে হয়।
অপরপক্ষে তিনি নাজদের আহলে সুন্নাহর আলেমগণের তরফ থেকে সমর্থন ও সহযোগিতা পান। যার মাধ্যমে তিনি মানসিকভাবে আনন্দিত হওয়ার পাশাপাশি এ দাওয়াতের উপর অবিচল থাকার অনুপ্রেরণা লাভ করেন।
তাঁর লেখা 'আদ দীনুল খালেস' কিতাবটি তাওহীদ বিষয়ে একটি অনন্য সাধারণ গ্রন্থ।
আল্লাহ তায়ালা তাঁকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। আমীন।