১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
ইয়েমেনে যাত্রা বিরতি:
তারা ইয়েমেনের আদন হয়ে হুদায়দা বন্দরে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি কাজী হুসাইন বিন মুহসিন আল আনসারী এবং তার ভাই যায়নুল আবেদীন এর বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন। তাদের মেহদারীর প্রশংসা করেন। তিনি বলেন: “সেখানে ১২ দিন অবস্থান করি। সে সময় বিভিন্ন হাদীসের কিতাব অধ্যয়ন করতাম। ইলম চর্চায় প্রচুর ব্যস্ততার কারণে ফরজ সালাত ছাড়া মসজিদে যেতাম না।”
তিনি সেখানে আল্লামা ইমাম শাওকানী এবং আল্লামা আমীর সানআনীর মত ইয়েমেনের আহলে সুন্নাহর বড় বড় আলেমদের লিখিত গ্রন্থগুলোর কিছু অধ্যয়ন করেন, কিছু ক্রয় করেন আর কিছু অনুলিপি তৈরী করে নেন। তার ক্রয়কৃত কিতাবগুলো মধ্যে অন্যতম ছিল, ইমাম ইবনে তাইমিয়া রচিত ইকতিযাউস সিরাতুল মুস্তাকীম আর ইমাম শাওকানী রচিত নাইলুল আওতার, ফাতহুল কাদীর এবং ইরশাদুল ফুহুল। আরও ক্রয় করেন ইবনে আল্লান সিদ্দীকীর হস্তলিখিত সহীহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। এটি তিনি ৬০০ স্বর্ণমুদ্রা দ্বারা ক্রয় করেন। পরবর্তীতে তিনি ফাতহুল বারীর এই কপিটি তার নিজস্ব খরচে মুদ্রণ করেছিলেন।
পরবর্তীতে তিনি উক্ত কিতাবগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। এগুলোর মধ্যে কোনটির ব্যাখ্যা করেন, কোনটি সংক্ষিপ্ত করেন এবং কোনটা পরিমার্জন করেন এবং সেগুলো ছাপানোর ব্যবস্থা করেন। যার কারণে, অধিকাংশ হুকুম-আহকামের ক্ষেত্রে ইমাম শাওকানীর সাথে তার ঐকমত্য হওয়ার বিষয়টি প্রসিদ্ধি অর্জন করে।
উল্লেখ্য যে, তিনি মুজতাহিদ ইমাম শাওকানী রহ. এর অনেক ছাত্রের নিকটও জ্ঞান অর্জন করেন। এ সকল ছাত্রদের নাম তিনি سلسلة العسجد في ذكر مشايخ السند কিতাবে উল্লেখ করেছেন।