hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

ঘরে ফেরার পালা:

অত:পর মদীনা থেকে উমরা করার উদ্দেশ্যে মক্কা আগমন করেন। উমরা করার পর জেদ্দা হয়ে পূণরায় নিজ দেশে ফিরে আসেন। পথিমধ্যে জাহাজে বসেই সুনানে নাসাঈ কিতাবটি একটি মূলবান নুসখা থেকে কপি করেন। এই নুসখাটি তিনি তাকে ইজাযা প্রদানকারী শাইখ মুহাদ্দিস ইয়াকুব দেহলবীর শশুরের নিকট থেকে ধার নিয়েছিলেন। এটিতে শাহ ওলীউল্লাহ দেহলবীর টিকা সংযোজিত ছিল। পরে তিনি এটিকে মুদ্রণের ব্যবস্থা করেছিলেন।

তিনি দুই হারাম তথা মক্কা ও মদীনায় প্রায় আঠারো মাস অবস্থান করেন। এসময় তিনি সেখানকার আলেমদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে উপকৃত হন এবং তাদেরকেও উপকৃত করেন।

তার এই হজ্জ সফরটি ইলম চর্চা ও কিতাব সংগ্রহের মধ্যমে সময়কে কাজে লাগানোর ক্ষেত্রে এক অনবদ্য উদাহরণ হয়ে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।