hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

হিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যুতি:

তার সফল রাষ্ট্র পরিচালনা এবং বিশ্বব্যাপী কুরআন-সুন্নাহ ভিত্তিক ইলম ও দাওয়াতের প্রসারের ফলে হিংসুকদের গাত্রদাহ হতে শুরু করে। ফলে তারা তৎকালীন দখলদার ইংরেজ শাসকদের নিকট তাঁর বিরুদ্ধে চোগলখোরি করে এবং নানা মিথ্যা অভিযোগ দায়ের করতে থাকে। যার কারণে ইংরেজ শাসকরা তার স্ত্রীকে নির্দেশ দেয়, যেন সিদ্দীক হাসান খানকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়।

প্রথম পর্যায়ে এটি প্রতিহত করা হলেও পরে তিনি নিজের জীবননাশ এবং ক্ষমতা হারানোর আশংকায় হিজরী ১৩০২ মোতাবেক ১৮৮৪ খৃষ্টাব্দে তাকে শাসন ক্ষমতা থেকে অব্যাহতি প্রদান করেন। কিন্তু শাসন ক্ষমতা থেকে দূরে সরলেও তিনি সম্মান ও মর্যাদা সহকারে রাজ প্রসাদে লিখনি, জ্ঞান-গবেষণা ও অধ্যয়নের মধ্য দিয়ে বাকি জীবন অতিবাহিত করেন।