১
আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম
লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
নাম ও বংশ পরিচয়
নাম: সিদ্দীক খান, পিতার নাম: হাসান, দাদার নাম: আলী আসগর। তাঁকে কান্নুজী, ভুপালী, হুসাইনী এবং বুখারীও বলা হয়। [কান্নুজ এলাকায় জন্ম গ্রহণের কারণে কান্নুজী,ভুপালে বসবাস করার কারণে ভুপালী এবং তার বংশ পরম্পরা যাইনুল আবেদীন বিন আলী বিন হুসাইন বিন আলী রা. পর্যন্ত পৌঁছার কারণে তাকে হুসাইনী বলা হয়।তার পূর্বপুরুষগণ ইরাকের অধিবাসী ছিলেন। তাদের মধ্যে তার এক পূর্বপুরুষ মুহাম্মদ ইরাক থেকে বুখারায় হিজরত করেন। সেখান থেকে তার আরেক পূর্বপুরুষ মুহাম্মদ জালাল আজম ৬৫২ হিজরি মোতাবেক ১২৫৪ খৃষ্টাব্দে ভারতের মুলতানে গমন করে সেখানে বসবাস শুরু করেন। যিনি একজন বড় আলেম এবং বিখ্যাত দাঈ ছিলেন। তার পূর্ব পুরুষগণ বুখারার অধিবাসী হওয়ার কারণে তাকে বুখারীও বলা হয়।]