hadith book logo

আল্লামা নওয়াব সিদ্দীক হাসান খান ভুপালী জীবন ও কর্ম

লেখকঃ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

ভুপালের রাণীর সাথে বিবাহ বন্ধন এবং ইলমের ময়দান থেকে রাজ সিংহাসনে

ভুপালের রাণী বেগম শাহজাহান একজন জ্ঞানবতী ও সম্মানিত মহিলা ছিলেন। তাঁর স্বামী মৃত্যু বরণ করার পর তিনি বিধবা অবস্থায় জীবন যাপন করছিলেন। কিন্তু তিনি একজন দ্বীনদার, ইলমের অধিকারী সম্মানিত ব্যক্তিকে বিয়ে করার ইচ্ছা পোষণ করতেন। তাই তিনি তাঁর লেখক ও অনুবাদক সিদ্দীক হাসান খানকে নির্বাচন করে তাকে বিয়ের আগ্রহ প্রকাশ করেন।

সিদ্দীক হাসান খান এই প্রস্তাব গ্রহণ করে হিজরি ১২৮৮ মোতাবেক ১৮৭১ খৃষ্টাব্দে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে তিনি তার স্ত্রীর পক্ষ থেকে ভুপালের শাসন ক্ষমতার দায়িত্ব নেন এবং তাকে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করা হয়।