১
অন্তরের আমল ইখলাস
লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৬
আমলকে গোপন করা:
হাসান বসরি রহ. সালাফদের স্বীয় আমল গোপন রাখার বিষয়ে বলতে গিয়ে বলেন, দেখা যেত তাদের কেউ পুরো কুরআনকে একত্র করত: অথচ তার প্রতিবেশী যারা তারা জানত না। একজন লোক অনেক বেশি ফিকাহ জানত, কিন্তু মানুষের মধ্যে তার কোন সুনাম ছিল না। আবার একজন লোক দেখা গেল, স্বীয় ঘরে দীর্ঘ সময় সালাত আদায় করত, তার ঘরে মেহমান আসত, কিন্তু তারা জানতে পারত না। জমিনের উপর এমন কোন আমল ছিল না যা গোপনে করা যেত, তা না করে প্রকাশ্যে করা হত। মুসলিমরা বেশি বেশি দু’আ করত, কিন্তু তাদের দু’আর আওয়াজ শোনা যেত না। তাদের আওয়াজ তার মধ্যে ও তার আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকত। কারণ, আল্লাহ তা‘আলা বলেন,
﴿ ٱدۡعُواْ رَبَّكُمۡ تَضَرُّعٗا وَخُفۡيَةًۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ٥٥ ﴾ [ الاعراف : ٥٤ ]
“তোমরা তোমাদের রবকে ডাক অনুনয় বিনয় করে ও চুপিসারে। নিশ্চয় পছন্দ করেন না সীমালঙ্ঘন কারীদেরকে”। [আয-যুহুদ আল্লামা ইবনুল মুবারক রহ. এর।]