hadith book logo

অন্তরের আমল ইখলাস

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

ইমাম আল-মাওয়ারদি ও তার কিতাব লিখা:

ইমাম আল-মাওয়ারদি ও তার কিতাব লিখা বিষয়ে একটি আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। তিনি তাফসীর, ফিকাহ ইত্যাদি বিষয়ে একাধিক কিতাবাদি লিখেন। তার কোন কিতাবই তার জীবদ্দশায় প্রকাশ পায়নি। তিনি কিতাব লিখেছেন এবং এমন জায়গায় গোপন করেছেন, তিনি ছাড়া আর কেউ তা জানে না। আর যখন তার মৃত্যু উপস্থিত হল, সে তার একজন বিশ্বস্ত লোককে ডেকে বলল, অমুক জায়গায় যে কিতাবগুলো আমি দেখছি এ গুলো সবই আমার লিখিত কিতাব। আমি এগুলোকে প্রকাশ করিনি, কারণ আমি নিজেকে খালেস নিয়ত কারী হিসেবে পাইনি। আমি যখন মৃত্যুর মুখোমুখি হই এবং মৃত্যু যন্ত্রণায় পতিত হই, তুমি তোমার হাতকে আমার হাতের উপর রাখবে, যদি আমি এ অবস্থায় মারা যাই তাহলে মনে রাখবে আমার কোন লেখাই আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন তুমি আমার সমস্ত লেখনী গুলো নিয়ে রাতের অন্ধকারে দিজলা নদীতে নিক্ষেপ করবে। আর যদি আমি আমার হাতকে প্রশস্ত করি এবং এ অবস্থায় মারা না যাই তাহলে, তুমি মনে করবে আমার লিখনি আল্লাহর দরবারে তা কবুল হয়েছে এবং আমি আল্লাহর নিকট থেকে যা আশা করেছিল, তাতে আমি কামিয়াব হয়েছি।

লোকটি বলল, যখন তার মৃত্যু ঘনিয়ে এলো, আমি আমার হাতকে তার হাতের উপর রাখি, তখন সে তার হাতকে প্রশস্ত করল এবং আমার হাতে তার মৃত্যু হয়নি। তাতে আমি জানতে পারলাম যে এ ছিল কবুল হওয়ার আলামত। তারপর আমি তার কিতাবসমূহকে প্রকাশ করলাম। [তারিখে ইসলাম: ১৬৯/৭, সিয়ারু আলামুন নুবালা: ৬৬/১৮।]