hadith book logo

অন্তরের আমল ইখলাস

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৭

রিয়ার আশঙ্কায় আমল ছেড়ে দেয়ার বিধান:

ফুজাইল বিন আয়ায রহ. বলেন, মানুষের কারণে আমল ছেড়ে দেয়া রিয়া। আর মানুষের জন্য আমল করা, শিরক। আর আল্লাহ তা‘আলা তোমাকে এ দুটি থেকে ক্ষমা করা ইখলাস।

ইমাম নববী রহ. বলেন, কোন ব্যক্তি কোন একটি ইবাদত করার প্রতিজ্ঞা করল কিন্তু মানুষ তাকে দেখবে এ আশঙ্কায় সে ইবাদত করা ছেড়ে দিল, তাহলে সে একজন রিয়াকারী।

এটি যখন কোন ব্যক্তি সম্পূর্ণরূপে আমল করাকে ছেড়ে দেয়। আর যদি কোন ব্যক্তি গোপনে আমল করার উদ্দেশ্যে মানুষের সামনে আমল করা ছেড়ে দেয় তাতে কোন অসুবিধা নাই।

অনেক জাহেল-মূর্খ-যারা তাদের দাড়ি কাটে বা দাড়িকে হলক করে থাকে, রিয়া না করার প্রমাণ দিয়ে। তাদের বিষয়টিও আমাদের এ আলোচনার অন্তর্ভুক্ত হবে। কারণ, তারা বলে-দাড়ি রাখা প্রমাণ করে, দাড়িওয়ালা লোকটি ঈমানের দাবিদার এবং নেককার। [আর এটি রিয়া] এ ধরনের লোকেরা সুস্পষ্ট বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসসমূহ হতে কোথায় সরে আছে? যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা করার নির্দেশ দেন, দাড়িকে ছেড়ে দেয়ার নির্দেশ, দাড়িকে হলক না করার নির্দেশ দেন। আল্লাহ তা‘আলার নিকট দ্বীনের বিষয়ে দূরদর্শিতা কামনা করি যাতে তিনি আমাদের সঠিক বুঝ দান করেন।