hadith book logo

অন্তরের আমল ইখলাস

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

ইখলাসের আলামতসমূহ:

ইখলাসের কতক নিদর্শন আছে যেগুলো একজন মুখলিস বান্দার উপর প্রকাশ পায়। আলেমগণ এ গুলো উল্লেখ করেন।

তারা প্রসিদ্ধি লাভ, প্রশংসা কুড়ানো ও গুণাগুণ করাকে পছন্দ করেন না, তারা দ্বীনের জন্য আমল করতে পছন্দ করেন। তারা নেক আমলের প্রতি প্রতিযোগিতা করেন, আমলের বিনিময় আল্লাহর কাছে চান, তারা ধৈর্য ধারণ করেন, কোন প্রকার অভিযোগ করতে তারা পছন্দ করেন না। তারা তাদের আমলকে গোপন করতে পছন্দ করেন, তারা গোপনে আমল করেন এবং তাদের অধিকাংশ আমল হয়ে থাকে লোক চক্ষুর আড়ালে। তাদের গোপন আমলের সংখ্যা অধিক হয় থাকে প্রকাশ্য আমল থেকে। এগুলো সবই হল, একজন মানুষের মধ্যে ইখলাস থাকার নিদর্শন। তবে হে মুসলিম ভাই! তোমাকে এ কথা অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার ইখলাসের মধ্যে ইখলাসকে প্রত্যক্ষ করে, তখন তার ইখলাসের মধ্যে ইখলাস প্রয়োজন। আল্লাহর নিকট আমাদের কামনা আল্লাহ যেন আমাকে এবং তোমাদেরকে মুখলিসদের অন্তর্ভুক্ত করে এবং আমাদের অন্তরকে এবং আমাদের আমলসমূহকে রিয়া ও নিফাক থেকে হেফাজত করে।