hadith book logo

অন্তরের আমল ইখলাস

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩০

পরিশিষ্ট

হে মুসলিম ভাই, বর্তমান আমরা এবং উম্মতে মুসলিমাহ যে মহান সংকট ও নাজুক পরিস্থিতির মধ্যে বসবাস করি, তার থেকে পরিত্রাণ, মুক্তি ও সংশোধনের আমরা এখালাসের খুবই মুখাপেক্ষী।

বর্তমানে আমরা দেখতে পাই অনেক বড় বড় দাওয়াতি সংস্থা, সেবামুলক সংস্থা ঘড়ে উঠেছিল, কিন্তু ইখলাস না থাকার কারণে খুব কম সময়ের মধ্যে সেগুলো মুখ থুবড়ে পড়েছে। এ সব সংস্থাসমূহের কোন কোন দায়িত্বশীলের মধ্যে কোন ইখলাস ছিল না তাদের ইচ্ছা ছিল, লোক দেখানো, সুনাম অর্জন ও পার্থিব কোন স্বার্থ হাসিল। ফলে তারা এমন সব কর্মে জড়িত হয়, যার ফলে তাদের সব অর্জন নষ্ট হয়ে যায় এবং সংস্থাগুলো ধ্বংস হয়ে যায়।

প্রতিটি ব্যক্তির জন্য তার আমলে ইখলাস থাকা জরুরি। তবে আফসোস সে ব্যক্তির জন্য যে নিয়তের হাকিকত কি, তা জানে না, সে কিভাবে নিয়তকে ঠিক করবে।

হে আল্লাহ তুমি আমাদের ইখলাস দান কর এবং ইখলাসকে আমাদের অন্তরে অটুট রাখ।

وصلى الله على نبينا محمد، وعلى آله وصحبه وسلم .