১
অন্তরের আমল ইখলাস
লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
স্ত্রী ও পরিবার-পরিজন থেকে আমলকে গোপন করা:
হাসান বিন আবু সিনানের স্ত্রী তার স্বামী সম্পর্কে বলেন, সে ঘরে এসে আমার সাথে একসাথে বিছানায় প্রবেশ করত। তারপর সে একজন মহিলা তার বাচ্চাকে ঘুম বানিয়ে যেভাবে উঠে যেত, সেভাবে উঠে গিয়ে আমাকে ধোঁকা দিত। যখন সে বুঝতে পারত, আমি ঘুমিয়ে পড়ছি তখন সে বিছানা থেকে উঠে যেত এবং সালাত আদায়ে লিপ্ত হত। তিনি বলেন, আমি তাকে বললাম, হে আবু আব্দুল্লাহ! তুমি তোমার নফসকে আর কত কষ্ট দেবে? তোমার আত্মাকে শান্তি দাও। তখন সে বলে, তুমি চুপ কর। হতে পারে আমি এমন একটি ঘুম দেব, তার থেকে আর কখনো জাগবো না। [হুলিয়াতুল আওলিয়া: ১১৭/৩।]
অনুরূপভাবে দাউদ বিন আবু হিন্দ রহ. চল্লিশ বছর পর্যন্ত রোজা রাখেন কিন্তু তার স্ত্রী জানত না। সকাল বেলা তার স্ত্রী তার জন্য খানা তৈরি করে দিত। কিন্তু রাস্তায় তিনি খানাটি কাউকে দান করে দিতেন এবং সন্ধ্যায় ঘরে ফিরে ইফতার খেতেন। [হুলিয়াতুল আওলিয়া: ১১৭/৩।]