hadith book logo

অন্তরের আমল ইখলাস

লেখকঃ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

আলী বিন হুসাইন রহ. এর রাতে দান করা:

জয়নুল আবেদীন আলী বিন হুসাইন রহ. রাতের বেলা তার পিঠের উপর রুটির বস্তা বহন করে মিসকিনদের খুঁজে বেড়াতেন। তিনি বলতেন, রাতের অন্ধকারে সদকা করা আল্লাহর ক্ষোভকে নিবিয়ে দেয়। মদিনাতে কিছু লোক ছিল, তাদের খাবার রাতের বেলায় পৌঁছে যেত; তারা জানত না যে তাদের খাওয়ার কোথা হতে আসত। যখন আলী ইবনুল হুসাইন মারা গেল, তখন তারা তাদের রাতের বেলায় যে খাওয়ার পৌঁছানো হত তা আর পেতো না। তার মৃত্যুর পর তারা তার পিঠে রাতের বেলা আটার বস্তা বহন করার দাগ দেখতে পেল। তিনি একশটি পরিবারের নিকট খাদ্য পৌঁছাত। [তাহজীবুল কামাল: ৩৯২/২০, তারিখে দেমশক:৩৮৩/৪১।]

এ ধরনের অবস্থা ও ঘটনাবলী যেগুলো তারা গোপন রাখতে চাইতেন, আল্লাহ তা‘আলা তা প্রকাশ করে দিতেন, যাতে তারা উম্মতের অনুকরণ যোগ্য ও ইমাম হয়ে থাকেন। আল্লাহ তা‘আলা বলেন,