১
মুজাহাদা মুমিন জীবনের দিশারী
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১০
হাদীসের শিক্ষা ও মাসায়েলঃ
১- মানুষ যে সকল নেয়ামত বা দান আল্লাহর পক্ষ থেকে অনায়াসে লাভ করে থাকে তার মধ্যে দুটো হল: সুস্থতা ও অবসর সময়।
২- কিন্তু মানুষ এ দুটো দান বা নেয়ামাত-কে কাজে লাগানোর ব্যাপারেই বেশি উদাসীন, বেশি ক্ষতিগ্রস্ত। তারা যেমন সুস্থতা-কে পুরোপুরি কাজে লাগায় না, তেমনি সময়টাকেও পুরোপুরি কাজে লাগাতে পারে না।
৩- এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা ও সময়কে পুরোপুরিভাবে কাজে লাগাতে উপদেশ দিয়েছেন। যে যত বেশি সুস্থতা ও সময়কে কাজে লাগাতে পারবে সে তত কম ক্ষতির সম্মুখীন হবে।
৪- যে যত বেশি সময়-কে অযথা ব্যয় করবে ও সুস্থাবস্থায় খারাপ কাজ করবে, সে তত বেশি ইহকালীন ও পরকালীন ক্ষতির সম্মুখীন হবে।
৫- এ হাদীস সুস্থতা ও সময়-কে মুল্যায়ন করতে শিক্ষা দিয়েছে। সময় থাকতেই সময়কে কাজে লাগাতে হবে। সুযোগ থাকতেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
হাদীসে এসেছে :
قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه : اغتنم خمسًا قبل خمس : شبابك قبل هرمك ، وصحتك قبل سقمك ، وغناك قبل فقرك ، وفراغك قبل شغلك ، وحياتك قبل موتك .
الراوي : عبدالله بن عباس المحدث : المنذري - المصدر : الترغيب والترهيب - الصفحة أو الرقم : 4/203 خلاصة حكم المحدث : [ إسناده صحيح أو حسن أو ما قاربهما ]
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ওয়াজ করার সময় বলেছেন: তুমি পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি বিষয়-কে গণীমত (সুবর্ণ সুযোগ) মনে করবে। বার্ধক্যের পূর্বে যৌবন-কে, অসুস্থতার পূর্বে সুস্থতা-কে, ব্যস্ততা আসার পূর্বে অবসর-কে, দারিদ্র আসার পূর্বে সচ্ছলতা-কে আর মৃত্যু আসার পূর্বে জীবন-কে।’
(বর্ণনায় : আত-তারগীব ওয়াত-তারহীব)
৬- সময় ও সুযোগ-কে পূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহর পথে তার নির্দেশ অনুযায়ী সময় ও শ্রম ব্যয় করে চেষ্টা-প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।