hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৪

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- প্রতিটি মানুষই মৃত্যুর দিকে অগ্রসরমান। সব সময় তাকে তিনটি বস্ত্ত অনুসরণ করে। এ তিনটি বস্ত্ত দ্বারা সে উপকৃত হয়। প্রতিষ্ঠা লাভ করে। পরিচিত হয় মানব সমাজে। যখন মৃত্যু ঘটে যায়, তখন প্রথম দুটি তার সঙ্গ ত্যাগ করে ফিরে আসে। তাকে আর উপকার করে না। কাছে থাকে না। কিন্তু তার ভাল কাজগুলো দ্বারা সে উপকৃত হতে থাকে। ভাল কাজের মাধ্যমে সে মানুষের সমাজে বেঁচে থাকে। মৃত্যু পরবর্তী জীবেন তার একমাত্র সম্বল হল এ সৎকর্মগুলো।

২- এ হাদীসটি আমাদের সৎ কর্মে ও নেক আমলে যত্নবান হয়ে মুজাহাদা বা সর্বাত্নক চেষ্টা-প্রচেষ্টা চালাতে উদ্বুদ্ধ করছে।