hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- জাহান্নাম লোভনীয় বস্ত্ত দিয়ে ঢেকে দেয়ার অর্থ হচ্ছে, দুনিয়ার লোভনীয় বস্ত্ত সামগ্রীর প্রতি অধিক আগ্রহ দ্বারা জাহান্নামের পথ তৈরী হয়। যে যত এ দিকে অগ্রসর হবে সে তত জাহান্নামের পর্দা উঠিয়ে নেবে। ফলে জাহান্নামে যাওয়া তার জন্য সহজ হয়ে যায়।

২- আর জান্নাতকে দুঃখ কষ্ট দিয়ে ঢেকে দেয়ার অর্থ হল, দীনের জন্য যে যত দুঃখ কষ্ট ভোগ করবে সে তত জান্নাতের প্রতিবন্ধক পর্দা উঠিয়ে নেবে। ফলে জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে।

৩- এ হাদীস ভাল কাজে কষ্ট-সাধনা ও মুজাহাদা করার প্রতি গুরুত্ব আরোপ করেছে। জান্নাতে যেতে হলে তাকে দুনিয়াতে দুঃখ, কষ্ট ও প্রতিকুলতার সম্মুখীন হয়ে চেষ্টা-সাধনা করতে হবে।