১
মুজাহাদা মুমিন জীবনের দিশারী
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ
১- এ হাদীসে আমরা দেখতে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবাদত-বন্দেগীতে কত মেহনত ও মুজাহাদা করেছেন। এক রাকাআতে সর্ব বৃহৎ তিনটি সূরা পাঠ করেছেন। তার সাথের সাহাবী ক্লান্ত হলেও তিনি ক্লান্ত হয়ে পড়েননি।
২- সূরা পাঠ করার সময় তারতীব তথা ধারাবাহিকতা রক্ষা করা শর্ত নয়। তারতীবের খেলাফ করা যায়। যেমন তিনি সূরা বাকারার পরে সূরা নিসা পাঠ করেছেন। এর পর পাঠ করেছেন সূরা আলে ইমরান। কিন্তু তারতীব জরুরী হলে সূরা বাকারার পর সূরা আলে ইমরান পাঠ করতেন। এমনিভাবে একটি সূরা রেখে আরেকটি পাঠ করা যায়। এতেও কোনো সমস্যা নেই।
৩- হাদীসে বর্ণিত নামাজটি ছিল রাতের নফল নামাজ।
৪- তার রুকু ছিল দাড়ানোর মত দীর্ঘ। এখন ভেবে দেখুন তিনি কত মুজাহাদা করেছেন।