১
মুজাহাদা মুমিন জীবনের দিশারী
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৫
হাদীস -১৬.
16 - عن أبي مسعود عُقْبَةَ بن عمروٍ الأنصاريِّ البدريِّ رضي اللهُ عنه قال : لمَّا نَزَلَتْ آيةُ الصَّدقَةِ كُنَّا نُحَامِلُ عَلَى ظُهُورِنا . فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَيْءٍ كَثِيرٍ فَقَالُوا : مُراءٍ، وجاءَ رَجُلٌ آخَرُ فَتَصَدَّقَ بِصَاعٍ فقالُوا : إنَّ اللهَ لَغَنِيٌّ عَنْ صاعِ هَذَا، فَنَزَلَتْ { الَّذِينَ يَلْمِزُونَ المُطَّوِّعِينَ مِنَ المُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إلاَّ جُهْدَهُمْ } [ التوبة : 79] الآية . متفقٌ عليه .
আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত - যিনি বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছেন - তিনি বলেন, যখন সদকা করার নির্দেশ সম্বলিত আয়াত নাযিল হল, তখন আমরা সদকার সম্পদ পিঠে বহন করতাম (তা থেকে সদকা করতাম) একজন লোক আসল সে প্রচুর সম্পদ সদকা করল। কিছু লোক বলল, এ লোক দেখানোর জন্য সদকা করেছে। আরেকজন এসে মাত্র এক সা পরিমাণ সদকা করল। তখন কিছু লোক বলল, আল্লাহ এক সা সদকার মুখাপেক্ষী নন। এ ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল হল:
‘যারা দোষারোপ করে সদকার ব্যাপারে মুমিনদের মধ্য থেকে স্বেচ্ছাদানকারীদেরকে এবং তাদেরকে যারা তাদের পরিশ্রম ছাড়া কিছুই পায় না। অতঃপর তারা তাদেরকে নিয়ে উপহাস করে, আল্লাহও তাদেরকে নিয়ে উপহাস করেন এবং তাদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক আজাব।’ (সূরা তাওবা: ৭৯)
বর্ণনায় বুখারী ও মুসলিম