hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

উল্লেখিত আয়াতসমূহ থেকে আমরা যা শিখতে পারিঃ

১- যে আল্লাহর দীনের জন্য চেষ্টা-প্রচেষ্টা চালাবে আল্লাহ তাকে অনেক পথ খুলে দেবেন।

২- আল্লাহর দীন অর্জন করার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করতে হবে।

৩- মুজাহাদা শব্দের অর্থ হল: কোনো বিষয় অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা, সংগ্রাম করা।

৪- যারা আন্তরিকভাবে, ইখলাসের সাথে আল্লাহর দীনের জন্য প্রচেষ্টা চালায় তারা হল মুহসিন। আর আল্লাহর রহমত ও সাহায্য মুহসিনদের সাথেই আছে।

৫- আললাহর দীনের পথে চেষ্টা চালাতে হবে বিরামহীনভাবে। জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত। কখনো বিরতি নেই। বিরাম নেই। নেই কোনো বিশ্রাম ।

৬- দ্বিতীয় আয়াতে ইয়াকীন শব্দের অর্থ হল মৃত্যু। এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ইয়াকীন শব্দের আভিধানিক অর্থ হল দৃঢ়-বিশ্বাস।

৭- আল্লাহর স্মরণের সাথে সাথে একাগ্রচিত্তে তার পথে প্রচেষ্টা চালাতে হবে।

৮- কেহ অনু পরিমাণ ভাল কাজ করলেও তা বৃথা যাবে না। তাই বিরামহীনভাবে ভাল কাজ করে যেতে হবে।

৯- যত টুকু ভাল কাজ করা হবে সবই আল্লাহ তাআলার কাছে জমা থাকবে। তিনি এর যথাযথ বরং অনেক বেশি পরিমাণে প্রতিদান দেবেন। তাই কোনো সময় নষ্ট করা যাবে না।

১০- ইস্তেগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার নির্দেশ ও উৎসাহ প্রদান করা হয়েছে। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

১১- আল্লাহর দীনের পথে সম্পদ ব্যয় করার ফজিলত প্রমাণিত হল। তিনি তার পথে, তার দীনের জন্য ব্যয় করতে উৎসাহ দিয়েছেন।