hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

মুজাহাদা : মুমিন জীবনের দিশারী

মুজাহাদা শব্দের আভিধানিক অর্থ হল : চেষ্টা, সাধনা, সংগ্রাম।

পরিভাষায় মুজাহাদা বলা হয় : দীনে ইসলামের আনুগত্য, অনুসরণ, প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা-সাধনা ও সংগ্রাম করা।

মুজাহাদা ও জিহাদ একই শব্দ হলেও পরিভাষায় মুজাহাদার অর্থ ব্যাপক। জিহাদ বিশেষ অর্থ নির্দেশ করে।

মুজাহাদা বা চেষ্টা, সংগ্রাম, সাধনা করতে যেয়ে যদি প্রতিপক্ষের মুকাবেলা করতে হয়, তখন আমরা বলি জিহাদ।

তাই সব জিহাদই মুজাহাদা বলে পরিগণিত হয়, কিন্তু সব মুজাহাদা জিহাদ অর্থ বহন করে না।