hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩

মুজাহাদা বিষায়ক কুরআনের আয়াত

আল্লাহ রাববুল আলামীন বলেন,

(আরবি)

‘আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন।’ (সূরা আল আনকাবুত: ৬৯)

আল্লাহ রাববুল আলামীন আরো বলেন :

(আরবি)

‘আর ইয়াকীন (মৃত্যু) আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর।’ (সূরা আল হিজর: ৯৯)

আল্লাহ রাববুল আলামীন বলেন :

(আরবি)

‘আর তুমি তোমার রবের নাম স্মরণ কর এবং একাগ্রচিত্তে তাঁর প্রতি নিমগ্ন হও।’ (সূরা আল মুযযাম্মিল: ৮)

আল্লাহ রাববুল আলামীন বলেন :

(আরবি)

‘অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখতে পাবে।’ (সূরা যিলযাল: ৭)

আল্লাহ রাববুল আলামীন বলেন :

(আরবি)

‘আর তোমরা নিজদের জন্য মঙ্গলজনক যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আল মুযযাম্মিল: ২০)

আল্লাহ তাআলা বলেন :

(আরবি)

‘আর তোমরা কল্যাণকর যা কিছু ব্যয় কর, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী।’ (সূরা বাকারা : ২৭৩)