hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- আল্লাহর ওলীদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা কর্তব্য। যারা আল্লাহর প্রতি ঈমান আনে ও জীবনের সকল ক্ষেত্রে তাকওয়ার নীতি অবলম্বন করে তারা হলেন আল্লাহর ওলী বা বন্ধু। যেমন আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

‘শুনে রাখ, নিশ্চয় আল্লাহর ওলীদের কোনো ভয় নেই, আর তারা পেরেশান হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করত।’ (সূরা ইউনুস: ৬২-৬৩)

এ আয়াতে আল্লাহর ওলীদের দুটো বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। প্রথমটি হল ঈমান, আর দ্বিতীয় হল জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ-কে ভয় করে চলা, আল্লাহর হুকুম আহকামের বিষয়ে সাবধানতা অবলম্বন করে পথ চলা। এক কথায় তাকওয়ার নীতি অবলম্বন করা।

২- যারা আল্লাহর এমন সব ওলীদের সাথে আল্লাহর ওলী হওয়ার গুণাবলি বহন করার কারণে শত্রুতা পোষণ করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

৩- ফরজ ইবাদতসমূহের গুরুত্ব বুঝা গেল।

৪- ফরজ ইবাদত আদায়ের পর যত বেশি সম্ভব নফল আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করা।

৫- যথাযথ ঈমান আনা ও তাকওয়ার নীতি অবলম্বন করা, ফরজগুলো আদায় করা, ফরজ ছাড়া যত ইবাদত আছে তা আদায় করলে এমন মর্যাদার অধিকারী হওয়া যায় যে, তার কান, চোখ, হাত, পা ইত্যাদি এক কথায় সকল অঙ্গ-প্রতঙ্গ আল্লাহর রহমত দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা-ই দান করেন।