১
মুজাহাদা মুমিন জীবনের দিশারী
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ
১- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। এতে দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করেছেন।
২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। তার কোনো পাপ ছিল না।
৩- মহান আল্লাহ রাববুল আলামীনের পক্ষ থেকে অর্পিত সকল প্রকার দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে আদায় করার পরও তিনি তৃপ্ত ছিলেন না। তিনি মনে করতেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে আরো কিছু করতে হবে। আমি যা কিছু করেছি তা তো তার তাওফিকে করতে পেরেছি। তার ইচ্ছায়, তার দেয়া সামর্থে করেছি। আমার কৃতিত্ব এখানে কি আছে? কাজেই তার কৃতজ্ঞ বান্দা হতে হলে আমার ঘুমিয়ে থাকা চলবে না। কাজেই নিজের পক্ষ থেকে তাঁর জন্য ত্যাগ ও কোরবানি করতে হবে।
৪- সকলেরই এ অনুভূতি থাকা উচিত যে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু করছি তার নৈকট্য অর্জনের জন্য এতটুকু যথেষ্ট নয়। আরো অনেক বেশি করা উচিত।
৫- আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য, তাঁর নৈকট্য অর্জনের জন্য, তাঁর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য মুজাহাদা ও সর্বাত্মক চেষ্টা-প্রচেষ্টা চালানোর গুরুত্ব শিক্ষা দিচ্ছে আমাদেরকে রাসূলের এ হাদীসটি।