১
মুজাহাদা মুমিন জীবনের দিশারী
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
হাদীসের শিক্ষা ও মাসায়েলঃ
১- আসহাবে সুফফা বলতে সাহাবায়ে কেরামের সেই জামাআতকে বুঝায় যারা সর্বদা মসজিদে নববীতে অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দীনি শিক্ষা গ্রহণ করতেন।
২- বিনা পারিশ্রমিকে উস্তাদের খেতমত করা ও খেদমত গ্রহণের বৈধতা প্রমাণিত হল এই হাদীসের মাধ্যমে।
৩- সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কত বেশি ভালবাসতেন তার একটি প্রমাণ হল এই হাদীস। তাকে চাইতে বলা হল, কিন্তু তিনি দুনিয়ার কিছু চাইলেন না। নিজের জন্য কিছু চাইলেন না। চাইলেন জান্নাতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথি হতে। এটা একটা বিরাট বিস্ময়।
৪- শুধু ভালবাসার দাবী করলে চলে না। ভালবাসার প্রমাণও দিতে হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আমল করতে বললেন।
৫- ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে মুজাহাদা তথা চেষ্টা-প্রচেষ্টা চালানোর প্রতি এ হাদীসে গুরুত্ব দেয়া হয়েছে।
৬- আমল ছাড়া কেবল রাসূলের ভালবাসার দাবীর মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে, এই হাদীসের প্রতি দৃষ্টিপাত করলে সেসব আশার অসারতা প্রমাণ হয়।