hadith book logo

মুজাহাদা মুমিন জীবনের দিশারী

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

হাদীস থেকে শিক্ষা ও মাসায়েলঃ

১- এ হাদীসটি হাদীসে কুদসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সকল কথা আল্লাহর দিকে সম্পর্কিত করে বর্ণনা করেছেন সেগুলোকে হাদীসে কুদসী বলা হয়।

২- আল্লাহর দিকে অগ্রসর হওয়ার অর্থ হল, তার আদেশ নির্দেশগুলো মেনে ইবাদত-বন্দেগীর মাধ্যমে তার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা সাধনা করা। এ চেষ্টা সাধনায় যে যত বেশি এগিয়ে যাবে, আল্লাহর রহমত তার দিকে আনুপাতিক হারে ততবেশী এগিয়ে আসবে।

৩- এ হাদীসে আল্লাহ তাআলার পথে বেশি করে মুজাহাদা তথা চেষ্টা প্রচেষ্টা চালানোর প্রতি উৎসাহ দেয়া হয়েছে ও এর ফজিলত বর্ণনা করা হয়েছে।