১
শিয়া ও মসজিদে আকসা
লেখকঃ তারেক আহমদ হিজাযী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
শিয়াদের নিকট কুদস থেকে সামেরা ও গারকদ অধিক গুরুত্বপূর্ণ
শিয়াদের কতিপয় দায়ী তাদের নেতাদের কুদস নিয়ে মাথা ঘামানোকে খারাপ দৃষ্টিতে দেখেন। তারা এটাকে রাজনৈতিক কৌশল মনে করেন। কারণ কুদসের নির্দিষ্ট স্থান নির্ণয়ে শিয়া আলেমগণ পরস্পর বিরোধে জড়িয়েছেন, যা তাদের লেখা ও ব্যাখ্যায় স্পষ্ট। তারা কুদসের প্রতি এ গুরুত্ব প্রদানকে রাজনৈতিক কৌশল মনে করেন, ধর্মীয় আকিদা মানেন না!
ইয়াসির হাবিব লিখেছেন: “পবিত্র স্থানের প্রতি মুমিনদের দৃষ্টি দেয়া অধিক জরুরী, কারণ তার মর্যাদা ও সম্মান বায়তুল মাকদিসের ঊর্ধ্বে, বরং তার সাথে তুলনা করা পাপ। অতএব শিয়ারা শরীয়তের কোন ভিত্তিতে কুদসের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে তার জন্য আন্দোলন করেন?! আমরা যদিও পবিত্র কুদসের জন্য আন্দোলন করি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমাদের প্রথম লক্ষ্য পবিত্র সামেরা ও গারকদ মুক্ত করা। অতঃপর সেখান থেকে আমরা কুদস ও অন্যান্য স্থানের দিকে ধাবিত হবো। সর্বপ্রথম নাসেবিদের হাত থেকে সামেরা ও বাকি গারকদকে মুক্ত করা ওয়াজিব, অতঃপর ইহুদিদের হাত থেকে কুদস মুক্ত করা। শিয়াদের প্রতি অবাক লাগে, তারা এসব বিষয় কিভাবে এড়িয়ে চলে! [দেখুন: www.mezan.net/vb/archive/index.php?t-389.html]