১
শিয়া ও মসজিদে আকসা
লেখকঃ তারেক আহমদ হিজাযী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
শিয়াদের নিকট মসজিদে কুফা ফজিলতপূর্ণ তিনটি মসজিদ থেকে অধিক মর্যাদাশীল
শিয়াদের নিকট মসজিদে আকসার ওপর মসজিদে কুফার ফজিলত তো আছেই। তাদের নিকট এ ছাড়া আরো বর্ণনা রয়েছে, যা থেকে প্রমাণিত হয় মসজিদে কুফা সকল মসজিদ থেকে উত্তম বায়তুল্লাহ ব্যতীত। কুফা পবিত্র নগরী, তার চারপাশে আল্লাহ বরকত দান করেছেন! আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে ইহা ফেরেশতাদের ইবাদতগাহ ছিল। ইহাই হচ্ছে আদম ও তার পরবর্তী নবী, রাসূল, ওলী ও সিদ্দিকদের ইবাদতগাহ। এর মধ্যবর্তী রয়েছে জান্নাতের একটি বাগান, এখান থেকে কিয়ামতের দিন সকল মখলুক উত্থিত হবে। আরো আশ্চর্য হল মসজিদে কুফা ফজিলতপূর্ণ তিনটি মসজিদের একটি, যেখানে সাওয়াবের উদ্দেশ্যে সফর করে যাওয়া যায়! [শিয়াদের ন্যায় –গোমরাহ, পথভ্রষ্ট ও বাতেনি ফেরকা- কাদিয়ানীরা হিন্দুস্তানে অবস্থিত কাদিয়ান শহর সম্পর্কে একই বিশ্বাস পোষণ করে। তাদের বিশ্বাস মসজিদে আকসা দ্বারা উদ্দেশ্য কাদিয়ানে অবস্থিত মির্জার মসজিদ, বায়তুল মাকদিস নয়! “ফাদলুল কাদিয়ানিয়াহ” পত্রিকায় এসেছে: “আল্লাহ তা‘আলা এ তিনটি স্থানকে পবিত্রতার মর্জাদায় ভূষিত করেছেন: মক্কা, মদিনা ও কাদিয়ান। তার জ্যোতি প্রকাশের জন্য এ তিনটি স্থানকে মনোনীত করেছেন”। সংখ্যা: (৩), সেপ্টেম্বর, ১৯৩৫ইং। ২৩নং সংখ্যায় এসেছে: “মসজিদে হারাম দ্বারা উদ্দেশ্য কাদিয়ান মসজিদ, যার চারপাশে আল্লাহ বরকত দান করেছেন”!]