hadith book logo

শিয়া ও মসজিদে আকসা

লেখকঃ তারেক আহমদ হিজাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

মসজিদে আকসা সম্পর্কে শিয়াদের তিনটি দৃষ্টি ভঙ্গী:

এক: তাদের ধারণা মসজিদে কুদস মসজিদে আকসা নয়, বরং সূরা ইসরার আয়াতে উল্লেখিত মসজিদ বায়তুল মামুর, যা চতুর্থ আসমানে বিদ্যমান, সেখানেই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে!

তাদের ধারণা ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা অন্যতম তিনটি মসজিদের অন্তর্ভুক্ত নয়, যেখানে সফর করা বৈধ। শিয়ারা বলে উমাইয়ারা এ মসজিদ নির্মাণ করে তার পবিত্রতা প্রচার করে ও মানুষদেরকে সেখানে হজের নির্দেশ দেয়। উমাইয়ারা তার যিয়ারতের জন্য অনেক হাদিস তৈরি করে। রাজনৈতিক কারণে শিয়া নেতৃবৃন্দ মসজিদে আকসাকে পবিত্র বলেন, আকিদার জন্য নয়।

দুই: তাদের কেউ মনে করেন, যদিও নির্ভরযোগ্য কিতাব, তাফসির ও ইতিহাস থেকে প্রমাণিত যে, মসজিদে আকসা প্রকৃত পক্ষে আসমানের একটি মসজিদ, তবুও ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার মর্যাদা কম নয়, তার ওপর হামলা মোকাবেলা করা ও তাকে মুক্ত করার গুরুত্ব অপরিসীম, যেহেতু মুসলিমদের একটি মসজিদ। কিন্তু মসজিদে কুফা, কারবালা ও কুম মসজিদে আকসা থেকে অধিক ফজিলতের অধিকারী।

তিন: তাদের কারো ধারণা, মসজিদে কুদসই মসজিদে আকসা, যার উল্লেখ সূরা ইসরার প্রথমে আয়াতে রয়েছে। অন্যান্য মসজিদের ওপর তার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রয়েছে মসজিদে হারাম, মসজিদে নবী ও মসজিদে কুফা ব্যতীত! তবে মসজিদে কুফা, কারবালা ও অন্যান্য পবিত্র স্থানসমূহের সামনে মসজিদে আকসার ফজিলত উল্লেখ করা যাবে না।

তাদের তিনটি অভিমত থেকে প্রমাণিত হয়, মসজিদে কুফা, মসজিদে কারবালা, হুসাইনের কবর ও কুব্বা সামেরা মসজিদে আকসা থেকে অধিক ফজিলতপূর্ণ। হোক তা আসমানে বা জমিনে! এখানে আমাদের আশ্চর্য লাগে, ষড়যন্ত্রের আশঙ্কা দানা বাঁধে ও স্পষ্ট বৈপরীত্য পরিলক্ষিত হয়...

আল্লাহর নিকট পানাহ চাই। আশা করি তাদের সামনে আমরা সত্য তুলে ধরার তাওফিক পেয়েছি ও তাদের ধারণাগুলো খণ্ডন করতে সক্ষম হয়েছি।

সর্বশেষ আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি আমার এ আমাল সুন্দরভাবে কবুল করুন এবং একমাত্র তার জন্যই গ্রহণ করুন। যদি ভাল করি আল্লাহর পক্ষ থেকে, আর যদি খারাপ করি, আমার ও শয়তানের পক্ষ থেকে...

সকল প্রশংসা দু’জাহানের রব আল্লাহ তা‘আলার জন্য।

সমাপ্ত