hadith book logo

শিয়া ও মসজিদে আকসা

লেখকঃ তারেক আহমদ হিজাযী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

সর্বশেষ:

মসজিদে আকসার ফজিলত ও তার মর্যাদার ব্যাপারে আমাদের অন্তরে কোন সন্দেহ নেই। আয়াতে যে মসজিদে আকসার উল্লেখ রয়েছে হুবহু সে মসজিদই বায়তুল মাকদিসে বিদ্যমান। কিন্তু শিয়ারা মসজিদে আকসাকে সে নজরে দেখে না, যে নজরে আহলে সুন্নাহগণ দেখেন। তাদের অনেকে মসজিদে আকসা ও কুদসের ফজিলতের স্বীকৃতি দিতেই নারাজ। কারণ মসজিদে আকসার বিজয় করেছেন ওমর ইব্‌নুল খাত্তাব, উমাইয়া খলিফাগণ তার সংস্কার করেন নতুনভাবে। সালাহুদ্দিন আইয়ূবী পুনরায় তা ক্রুসেডদের হাত থেকে মুক্ত করেন। এবং তাদেরকে মুসলিম দেশ থেকে বিতাড়িত করেন।