hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

ছয়. আল্লাহ প্রদত্ত নি‘আমতকে অন্যদের নেয়ামতের সাথে তুলনা করা ও আল্লাহকে ভুলে যাওয়া:

কিবির বা অহংকারের অন্যতম কারণ হলো, একজন মানুষকে আল্লাহ তা‘আলা যে সব নি‘আমত দান করছে, সে সব নি‘আমতকে ঐ লোকের সাথে তুলনা করা যাকে আল্লাহ তা‘আলা কোনো হিকমতের কারণে ঐ সব নি‘আমতসমূহ দেয় নি। তখন সে মনে করে, আমিতো ঐ সব নি‘আমতসমূহ লাভের যোগ্য ও উপযুক্ত ব্যক্তি, তাই আল্লাহ তা‘আলা আমাকে আমার যোগ্যতার দিক বিবেচনা করেই নি‘আমতসমূহ দান করেছেন। ফলে সে নিজেকে সব সময় বড় করে দেখে এবং অন্যদের ছোট করে দেখে ও নিকৃষ্ট মনে করে। অন্যদেরকে সে মনে করে তারা নি‘আমত লাভের উপযুক্ত নয়, তাদের যদি যোগ্যতা থাকতো তাহলে আল্লাহ তা‘আলা তাদের অবশ্যই নি‘আমতসমূহ দান করত।