১
অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪০
তের. হাঁটার সময় যদি তার সাথে অন্য কেউ থাকে, তাকে তার পিছনে হাটতে পছন্দ করা:
হাঁটার সময় তার সামনে কেউ হাঁটুক তা সে পছন্দ করে না। নিজেই আগে আগে হাঁটতে পছন্দ করে। আর কোনো মজলিশে উপস্থিত হলে অহংকারী সব সময় মজলিশের সামনে বসতে পছন্দ করে। সবার পরে এসে সামনে চলে যায়, পিছনে বসে না। মানুষের মধ্যে সুনাম সুখ্যাতি ও প্রসিদ্ধটা অর্জন করতে পছন্দ করে। কিন্তু একজন বিনয়ী কখনোই এ গুলো পছন্দ করে না। সে এসব থেকে পলায়ন করে।
আমের ইবন সায়াদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«كان سعد بن أبي وقاص في إبله فجاءه ابنه عمر فلما رآه سعد قال : أعوذ بالله من شر هذا الراكب، فنزل . فقال له : أنزلت في إبلك وغنمك وتركت الناس يتنازعون الملك بينهم فضرب سعد في صدره، فقال : اسكت سمعت رسول الله صلى الله عليه و سلم يقولُ إِنَّ الله يُحبُِّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنيَِّ الَخفِيَّ»
“একদা সায়াদ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ‘আনহু স্বীয় উটে সাওয়ার ছিল, তাকে দেখে তার ছেলে উমার সামনে অগ্রসর হলো। সায়াদ রাদিয়াল্লাহু ‘আনহু তাকে দেখে বলল, এ আরোহণকারীর অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করি। তারপর সে নিচে অবতরণ করলে তাকে বলা হলো, তুমি তোমার উট ও ছাগল নিয়ে ব্যস্ত হলে, অথচ লোকেরা পরস্পর বাদশাহকে নিয়ে বিবাদ করছে। এ কথা শোনে সায়াদ রাদিয়াল্লাহু ‘আনহু তার বাহুতে আঘাত করে বলল, তুমি চুপ কর! আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তা‘আলা নিরুত্তাপ, মুত্তাকী, গণিকে অধিক পছন্দ করেন।
ইমাম নববী রহ. বলেন, হাদীসে ‘গিনা’ দ্বারা উদ্দেশ্য হলো, নফসের গিনা। অন্তরের দিক দিয়ে যে গণি সেই হলো, আল্লাহর প্রিয় গণি বান্দা। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকার গেনা হলো, নফসের গেনা। [মুসলিম ২৯৬৫] আর এখানে নিরুত্তাপ দ্বারা উদ্দেশ্য হলো, যে লোক দুনিয়ার ঝামেলা বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকে এবং ব্যক্তিগত কাজেই মনোযোগী হয়। [ইমাম নববীর মুসলিম শরিফের ব্যাখ্যা ১০০/১৮]