hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫০

অনুশীলনী

এখানে দুই ধরনের প্রশ্ন পেশ করা হলো, এক ধরনের প্রশ্ন যেগুলোর উত্তর সাথে সাথে দেওয়া যাবে। আর এক ধরনের উত্তর সাথে সাথে দেওয়া যাবে না, বরং একটু চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে।

প্রথম প্রকার প্রশ্ন:

১- কিবিরের আভিধানিক অর্থ কি?

২- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবিরের পরিপূর্ণ ও প্রশ্নাতীত একটি সংজ্ঞা দেন, সে সংজ্ঞাটি কি?

৩- কিবির বা অহংকারের বিভিন্ন কারণ রয়েছে কারণগুলো কী?

৪- অহংকার বা কিবির কী কারণে হাসিল হয়?

৫- গুনাহের মৌলিক উপাদান কয়টি ও কী কী?

দ্বিতীয় প্রকার প্রশ্ন:

১- কিবর ও উজব দুইয়ের মধ্যে পার্থক্য কী?

২- কখন ইলম অহংকারের কারণ হয়?

৩- দুনিয়াতে একজন অহংকারীকে কি দ্বারা শাস্তি দেওয়া হবে?

৪- আখিরাতে একজন অহংকারীকে কী দ্বারা শাস্তি দেওয়া হবে?

৫- কীভাবে একজন অহংকারীর চিকিৎসা করা যাবে?