১
অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
তিন. কাপড় ঘোরালির নিচে ঝুলিয়ে পরিধান করা ও যমিনে তা ছেঁচানো:
অহংকারীদের অভ্যাস হলো, তারা তাদের কাপড় ঘোরালির নিচে পরিধান করে মাটির সাথে ছেঁচাতে থাকে। রাসূল সা. এ থেকে নিষেধ করেন।
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«لا يَنظُر الله إِلَى مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ»
“আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন ঐ ব্যক্তির দিকে তাকাবে না, যে অহংকার করে তার কাপড়কে ঝুলিয়ে পরিধান করে।
ইমাম নববী রহ. বলেন, الخيلاء، والمخيلة، والبطر، والكبر، والزهو،
والتبختر، সব কটি শব্দের অর্থ একই, অর্থাৎ অহংকার। আর অহংকার সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম।
خالَ الرجل واختالَ اختيالاً
যখন কোনো লোক অহংকার করে, তখন এ কথাটি বলা হয়।
যাবের ইবন সুলাইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
«قَلت : يا رسول الله، اعهد إلي قال : لَا تَسُبَّنَّ أَحدًا قال : فما سببت بعده حرا ولا عبدا ولا بعيرا ولا شاة، قال : وَلَا تَحقِرَنَّ شَيْئًا مِنْ المَعْرُوفِ، وَأَنْ تُكَلِّمَ أَخَاكَ وَأَنْتَ مُنْبَسِطٌ إلِيهِ وَجْهُكَ، إنَّ ذَلكَ مِنْ المَعْرُوفِ، وَارْفَعْ إزَارَكَ إلَى نصِف السَّاقِ، فَإنْ أَبَيْتَ فَإلَى الْكَعْبَيْنِ، وَإيَاكَ وَإسَبالَ الْإزَارِ فَإنَّهاَ مِنْ المَخِيَلِة، وَإِنَّ الله لَا يُحِبُّ المَخِيلَةَ، وَإنْ امْرُؤٌ شَتمَكَ وَعَيَّرَك بمَا يَعْلُم فِيكَ، فَلَا تَعيّْرُه بمِا تَعْلَمُ فِيهِ؛ فَإنَمَا وَبَالُ ذَلكَ عَلَيْهِ»
“আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি কি কাজ করবো না সে বিষয়ে আমার থেকে আপনি প্রতিশ্রুতি গ্রহণ করুন,। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কাউকে গালি দিবে না। তিনি বলেন, তারপর থেকে আমি কোনো স্বাধীন, গোলাম, উট ও বকরীকে গাল দেইনি। আর কোনো ভাল কাজকে তুমি কখনোই ছোট মনে করবে না। তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবে। মনে রাখবে, এটি অবশ্যই একটি ভালো কাজ। আর তুমি তোমার পরিধেয়কে অর্ধ নলা পর্যন্ত উঠাও, যদি তা সম্ভব না হয়, তবে গোড়ালি পর্যন্ত। পরিধেয়কে গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধান করা হতে বিরত থাক। কারণ, তা অহংকার। আর আল্লাহ তা‘আলা অহংকারকে পছন্দ করে না। যদি কোনো ব্যক্তি তোমাকে গাল দেয় বা তোমার মধ্যে আছে, এমন কোনো দোষ জেনে, তোমাকে অনর্থক দোষারোপ করে বা তোমাকে লজ্জা দেয়, তুমি তার মধ্যে বিদ্যমান এমন কোনো দোষ জেনে, তাকে দোষারোপ করবে না ও লজ্জা দেবে না। কারণ, তার কর্মের পরিণাম তার ওপরই বর্তাবে।
বর্তমান যুগে ঝুলিয়ে পরিধান করা ছাড়াও পোশাকের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন ও পদ্ধতি আছে যা অহংকারকে প্রমাণ করে। অনেকে আছে অহংকার করে খুব পাতলা কাপড় পরিধান করে। আবার কেউ কেউ আছে খুব মূল্যবান কাপড় পরিধান করে, যাতে লোকেরা বলে লোকটি দামি কাপড় পরিধান করছে।