hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

চার. অহংকারীর সম্মানে ছুটাছুটি করা ও দাঁড়িয়ে সম্মান করাকে পছন্দ করা।

আবি মিজলায রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,

«خرج معاوية على ابن الزبير وابن عامر فقام ابن عامر وجلس ابن الزبير فقال معاوية لابن عامر اجلس فإني سمعت رسول الله صلى الله عليه و سلم يقول : « مْن أََحبَّ أَنْ يَتَمَثَّل لهُ الرَِّجاُل قِيَاًما فلْيَتَبَوَّْأ مَقْعَدَه مِن الناَّرِ»

“মুয়াবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু আব্দুল্লাহ ইবন যুবাইর ও আব্দুল্লাহ ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহুর দরবারে উপস্থিত হলে, আব্দুল্লাহ ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহু তার সম্মানে দাঁড়াল, আর আব্দুল্লাহ ইবন যুবাইর রাদিয়াল্লাহু ‘আনহু বসেছিল, সে দাঁড়ায়নি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু ‘আনহু ইবন আমেরকে বলল, তুমি বস! আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি পছন্দ করে, লোকেরা তাকে দাঁড়িয়ে সম্মান করুক, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়।” [আবু দাউদ ৫৬৬৯, আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেন।]