hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৯

পরিশিষ্ট

আল্লামা ইবনুল কাইয়্যেম রহ. বলেন, গুনাহের মৌলিক উপাদান তিনটি:

এক. অহংকার: অহংকারই অভিশপ্ত ইবলীশকে ধ্বংসে নিপতিত করে এবং করুণ পরিণতির দিকে নিয়ে যায়।

দুই. লোভ: এ লোভই আদম ‘আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে।

তিন. বিদ্বেষ: হিংসা-বিদ্বেষই আদম সন্তানদের একজনকে তার ভাইকে হত্যার প্রতি বাধ্য করে।

যে ব্যক্তি এ তিন অপরাধ থেকে মুক্ত থাকবে, সে যাবতীয় সব অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকবে। কুফুরীর উৎপত্তি অহংকার থেকে আর গুনাহের উৎপত্তি লোভ থেকে এবং অন্যায়, অনাচার ও জুলুমের উৎপত্তি হিংসা বিদ্বেষ থেকে। [আল ফাওয়ায়েদ: ৫৮।]

وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين .

মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ