hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয়সমূহ অহংকার

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

পাঁচ. অতিরিক্ত কথা বলা:

যাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

: « إن مِن أََحبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكْم مِنِّي مَجْلسًا يَوَْم الْقِيَاَمِة أَحَاسِنكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضُكمْ إلِي وَأَبعَدَكُمْ مِنِّي مَجْلسًا يَوَْم الْقِيَاَمِة الَّثرَْثاُرونَ وَالمتُشِّدقُونَ وَالمتُفَيهْقُونَ قالوا : يا رسول الله، قد علمنا الثرثارون والمتشدقون، فما المتفيهقون؟ قال : المُتَكَبِّرُونَ»

“কিয়ামত দিবসে আমার নিকট তোমাদের মধ্যে সর্বাধিক প্রিয় ব্যক্তি এবং মজলিশের দিক দিয়ে আমার সর্বাধিক কাছের লোক সে হবে, তোমাদের মধ্যে যার চরিত্র খুব সুন্দর। আর কিয়ামত দিবসে তোমাদের মধ্যে আমার নিকট সর্বাধিক ঘৃণিত ব্যক্তি, মজলিশের দিক দিয়ে আমার থেকে সর্বাধিক দুরের লোক, যে ইচ্ছা করে বেশি কথা বলে, কথার মাধ্যমে মানুষের ওপর অহংকার করে এবং যে ব্যক্তি দীর্ঘ কথা বলে অন্যের ওপর নিজের ফযিলত বর্ণনা করে।