১
দীনের ওপর অবিচল থাকার উপায়
লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
বারো: বাতিলের হাকীকত সম্পর্কে জানা ও তাতে ধোকায় না পড়া
আল্লাহ তা‘আলা কথা,
﴿لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ ٱلَّذِينَ كَفَرُواْ فِي ٱلۡبِلَٰدِ ١٩٦﴾ [ ال عمران : ١٩٦ ]
“নগরসমূহে সেসব লোকের চলা-ফেরা তোমাকে যেন ধোঁকায় না ফেলে যারা কুফরী করেছে”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৯৬] -এর মধ্যে মুমিনদের জন্য রয়েছে সান্ত্বনা এবং তাদের জন্য রয়েছে দৃঢ়তা ও অবিচলতার বিশেষ খোরাক।
আর আল্লাহ তা‘আলা বাণী-
﴿فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذۡهَبُ جُفَآءٗۖ ١٧﴾ [ الرعد : ١٧ ]
“অতঃপর ফেনাগুলো নিঃশেষ হয়ে যায়”। [সূরা আর-রা‘আদ, আয়াত: ১৭] -এখানেও জ্ঞানীদের জন্য রয়েছে বিশেষ উপদেশ; যাতে তারা বাতিলকে ভয় না করে এবং বাতিলের কাছে বশ্যতা স্বীকার না করে।
কুরআনের পদ্ধতি হলো, বাতিলপন্থীদের অপমান অপদস্থ করা এবং তাদের উদ্দেশ্য ও মাধ্যমকে গুরুত্বহীন করে তুলে ধরা। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَكَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ وَلِتَسۡتَبِينَ سَبِيلُ ٱلۡمُجۡرِمِينَ ٥٥﴾ [ الانعام : ٥٥ ]
“আর এভাবেই আমরা আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি। আর যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায়”। [সূরা আল-আন‘আম, আয়াত: ৫৫] যাতে মুসলিমদের অসতর্ক অবস্থায় তাদের বিপদে ফেলতে না পারে এবং যাতে করে মুসলিমরা বুঝতে পারে ইসলামের উপর বিপদ কোথা থেকে আসে।
তাই তো এমন বহু আন্দোলন বা সংগঠন দেখেছি ও শুনেছি যা নিঃশেষ হয়ে গেছে, এমন বহু দা‘ঈ দেখেছি ও শুনেছি তাদের যাদের পদস্খলন হয়েছে, শত্রুদের সম্পর্কে তাদের সম্মক ধারণা ও জ্ঞাণ না থাকার কারণে; যখন তাদের সামনে এমন ভয়াবহ পরিস্থিতি এসেছে যা তারা ধারণা করতে পারে নি তখন তারা অটল ও অবিচল থাকতে পারে নি।