hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

মক্কায় ফিরে যাওয়া

কঙ্কর নিক্ষেপ-পর্ব শেষ করে মক্কায় ফিরে যাবেন। দেশে ফেরা অথবা মদিনা গমনের আগ পর্যন্ত মক্কায় অবস্থান করবেন। এ সময় পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও জিকির">দোয়া জিকিরে মশগুল থাকবেন। এ সুযোগে দেশে নিয়ে আসার জন্য যমযমের পানি সংগ্রহ করে নেওয়া যায়। স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য সাধ্য-মত হাদিয়া-তোহফা যেমন জায়নামাজ, বোরকা, কুরআন তিলাওয়াতের ক্যাসেট ইত্যাদি ক্রয় করতে পারেন।