hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৯

নারীর তালবিয়া পাঠ

তালবিয়া হজের স্লোগান। নারী-পুরুষ সকলের ক্ষেত্রেই তালবিয়া পাঠের গুরুত্ব সমান। পার্থক্য এতটুকু যে নারী পুরুষের মত উচ্চস্বরে তালবিয়া পড়বে না। নিজে শুনতে পারে ও পাশে-থাকা সঙ্গিনী শুনতে পারে এতটুকু উচ্চারণে নারী তালবিয়া পাঠ করবে। প্রখ্যাত তাবেয়ি আতা বলেন, ‘পুরুষ স্বর উঁচু করে তালবিয়া পড়বে। তবে নারী শুধু নিজেকেই শোনাবে এবং আওয়াজ উঁচু করবে না। ইবনে আববাস (রাঃ) বলেন, নারীরা স্বর উচ্চ করে তালবিয়া পাঠ করবে না। [-সাঈদ আব্দুল কাদের : প্রাগুক্ত , পৃ:৮৭]