hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

উমরা বিষয়ে আরো কিছু তথ্য

পবিত্র কুরআনে, হজ ও উমরা উভয়টির কথা এসেছে। এরশাদ হয়েছে, وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ তোমরা হজ ও উমরা আল্লাহর জন্য পরিপূর্ণ করো’ []

এ’তেমার اعتمار )) শব্দ থেকে উমরা ( عمرة ) উৎকলিত। এর শাব্দিক অর্থ,যিয়ারত করা। পারিভাষিক অথে,র্ পবিত্র কাবার যিয়ারত তথা তাওয়াফ, সাফা মারওয়ার সাঈ ও মাথা মুন্ডন (হলক) ও চুল ছোট করা (কসর) কে উমরা বলা হয়।