hadith book logo

হজ, উমরা ও যিয়ারত গাইড

লেখকঃ ড. মনজুরে এলাহী, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, নোমান আবুল বাশার কাউসার বিন খালেদ, ইকবাল হোসাইন মাসুম, আবুল কালাম আজাদ, জাকেরুল্লাহ আবুল খায়ের, মুহাম্মদ আখতারুজ্জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৭

তাওয়াফের ফজিলত

হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি বায়তুল্লাহর তাওয়াফ করল, ও দু’রাকাত সালাত আদায় করল, তার এ কাজ একটি গোলাম আযাদের সমতুল্য হল। [ - من طاف بالبيت وصلى ركعتين كان كعتق رقبة (ইবনু মাযাহ : ২৯৫৬; আলবানী এ হাদিসটিকে সহিহ বলেছেন: সহীহু ইবনি মাযাহ: ২৩৯৩)] হাদিসে আরো এসেছে, ‘তুমি যখন বায়তুল্লাহর তাওয়াফ করলে, পাপ থেকে এমনভাবে বের হয়ে গেলে যেমন নাকি আজই তোমার মাতা তোমাকে জন্ম দিলেন। [ - فإذا طفت بالبيت خرجت من ذنوبك كيوم ولدتك أمك (মুসান্নাফু আব্দিুররাজ্জাক : ৮৮৩০)]